নতুন স্বপ্নের পথে পদার্পণ: সম্পন্ন হলো BYETS প্রজেক্টের 'SKILL GRADUATION 2026'

Admin By Admin · Published on February 03 2026
নতুন স্বপ্নের পথে পদার্পণ: সম্পন্ন হলো BYETS প্রজেক্টের 'SKILL GRADUATION 2026'

সাফল্যের সাথে সম্পন্ন হলো BYETS প্রজেক্টের প্রায় ১০০ জন শিক্ষার্থীর দক্ষতা অর্জনের স্বীকৃতি-'SKILL GRADUATION 2026'। 

Daffodil International Professional Training Institute (DIPTI) এবং Building Youth Employability through Skills (BYTES) প্রজেক্টের যৌথ উদ্যোগে গত ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার বিকেল ৪:৩০ মিনিটে রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১০০ জন শিক্ষার্থী ক্লাউড অ্যাকাউন্টিং (Cloud Accounting) এবং মার্ন স্ট্যাক (MERN Stack) এর মতো আধুনিক ও চাহিদাসম্পন্ন প্রযুক্তিতে প্রশিক্ষণ শেষ করে 'স্কিল গ্রাজুয়েট' হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করেন। 

উৎসবমুখর উদ্বোধন ও বর্ণিল আয়োজন 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঙিন বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা করেন ড. কে এম হাসান রিপন, নির্বাহী পরিচালক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)। এ সময় শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি আর করতালিতে পুরো ক্যাম্পাস এক আনন্দঘন পরিবেশে রূপ নেয়। 

DIPTI বাংলাদেশের একমাত্র দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান যারা যেকোনো কারিগরি বা পেশাদার দক্ষতা অর্জনকারীকে 'SKILL GRADUATE' উপাধিতে ভূষিত করে। প্রথাগত গ্রাজুয়েশনের মতো এখানেও শিক্ষার্থীরা কালো গাউন ও হ্যাট পরিধান করে তাদের অর্জিত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি গ্রহণ করেন। 

"চাকরি নয়, হবে কোলাবরেশন"— ড. কে এম হাসান রিপন 

প্রধান অতিথির বক্তব্যে ড. কে এম হাসান রিপন শিক্ষার্থীদের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার অনুপ্রেরণা দেন। তিনি বলেন: 

"আজ থেকে তোমরা নিজেদের কেবল দক্ষ বলে পরিচয় দেবে না, বরং গর্বের সাথে বলবে তোমরা 'স্কিল গ্রাজুয়েট'। তোমরা কোথাও সাধারণ চাকরিপ্রার্থীর মতো যাবে না; তোমাদের বিশেষ দক্ষতা নিয়ে বড় বড় প্রতিষ্ঠানের সাথে কোলাবরেশন (Collaboration) করবে। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এই দক্ষতাকে কাজে লাগিয়ে তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ।" 


বিশেষ অতিথিবৃন্দ ও কর্মকর্তাদের উপস্থিতি 

শিক্ষার্থীদের এই অদম্য পথচলাকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং BYETS প্রজেক্টের প্রতিনিধি। তাদের অনুপ্রেরণামূলক উপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার প্রত্যয়কে আরও দৃঢ় করেছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: 

  • পারমিতা রায়, সিনিয়র কো-অর্ডিনেটর, বাইটস (Senior Coordinator, BYTES)   
  • মোঃ কামরুল হাসান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ড্যাফোডিল গ্রুপ (Assistant Director, Daffodil Group)। 
  • মোঃ মুশফিকুর রহমান, হেড অফ একাডেমিক, দীপ্তি (Head of Academic, DIPTI)। 
  • মুহাম্মাদ আল-আমিন, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট, দীপ্তি (Head of Event Management, DIPTI)। 
  • রিমান তালুকদার, হেড অফ এইচআর, দীপ্তি (Head of HR, DIPTI)। 

আনন্দঘন মুহূর্ত ও ফটোশুট 

সনদ প্রদানের পাশাপাশি পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম শেষে সাফল্যের এই প্রাপ্তিকে ফ্রেমবন্দি করতে শিক্ষার্থীরা মেতে ওঠে ফটোশুটে। হ্যাট উঁচিয়ে ধরার সেই চিরচেনা গ্রাজুয়েশন মুহূর্তটি ছিল সবার জন্য এক অপার্থিব আনন্দের। 

আমাদের অঙ্গীকার 

DIPTI দক্ষ মেন্টর এবং বিশ্বমানের ল্যাব সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-রেডি স্কিল প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। BYETS প্রজেক্টের এই সাফল্য আমাদের সেই লক্ষ্যকেই আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। শুভকামনা সকল নতুন স্কিল গ্রাজুয়েটদের জন্য! আপনাদের এই অদম্য স্পৃহা আর সাফল্যই আমাদের সার্থকতা। 


 


Share this post:

Admin
Admin

Related Posts You Might Like

বর্তমান জব মার্কেটে নিজেকে এগিয়ে রাখতে সেরা ৬টি ‘কম্বো কোর্স’!
বর্তমান জব মার্কেটে নিজেকে এগিয়ে রাখতে সেরা ৬টি ‘কম্বো কোর্স’!
Author Admin · May 05, 2026
এআই ও ডিজিটাল মার্কেটিং: স্মার্ট ক্যারিয়ার গড়ার নতুন মাস্টারপ্ল্যান
এআই ও ডিজিটাল মার্কেটিং: স্মার্ট ক্যারিয়ার গড়ার নতুন মাস্টারপ্ল্যান
Author Admin · May 05, 2026
Secure Your Future: PGD in Cyber Security & IT Infrastructure at DIPTI
Secure Your Future: PGD in Cyber Security & IT Infrastructure at DIPTI
Author Admin · February 10, 2026